রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

মা হারা হাতি শাবকটির দিন পার হচ্ছে নিবিড় পরিচর্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

জন্মের সময় মাকে হারানো ৫ দিন বয়সী হাতি শাবকটি এখনো ঝুঁকিমুক্ত নয়। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাসপাতালে সার্বক্ষণিক নজরদারিতে রেখে পরিচর্যার মাধ্যমে হাতি শাবকটিকে ঝুঁকিমুক্ত করার প্রাণপণ চেষ্টা চলছে। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় টেকনাফের হোয়াইক্যং বিটের হরিখোলা বুরাবুনিয়া নামক স্থানে দলছুট গর্ভবতী বন্যহাতি ১ টি শাবক বাচ্চা প্রসব করে।

প্রসবকালীন হাতিটি যন্ত্রণা ও অতিরিক্ত রক্তক্ষরণে ওইদিন বিকেল ৩ টায় মারা যায়। খবর পেয়েই কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহিরুদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী কয়েকজন সহকর্মী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পৌঁছেই দেখেন, একটি মা হাতি মারা গেছে। তার পাশেই সদ্য প্রসব করা একটি বাচ্চা পড়ে রয়েছে।

বাচ্চাটি জীবিত দেখেই উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একইদিন বিকেলে হস্তান্তর করেন। ওইসময় হাতি শাবকটি অতিরিক্ত দূর্বল ছিল। তাই শাবকটি বাঁচানো যাবে কিনা সংকটাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘মা হারা দূর্বল হাতি শাবকটি তাৎক্ষণিক পার্কের হাসপাতালে নেয়া হয়। প্রথমে চিকিৎসকসহ কয়েকজন স্টাফ শাবকটির পরিচর্যা করেন। কয়েকদিনের দিনের মধ্যে সামান্য শারিরীক উন্নতি হয় শাবকটির ।’
তিনি আরও বলেন, ‘শাবকটিকে ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে। আশা করছি। শাবকটিকে স্বনির্ভরশীল করে তোলা যাবে।’শুক্রবার সকালে সাফারি পার্কের হাসপাতালে সরেজমিন গেলে দেখা মেলে, পাঁচ দিন বয়সী হাতি শাবকটির।

হাসপাতালের কোয়ান্টামে শাবকটিকে দুধ খাওয়াচ্ছেন সুশীল চাকমা নামের মাহুত। কথা হয় মাহুত সুশীল চাকমার সাথে। তিনি বলেন, ‘শাবকটি পার্কে আনার পর কিছুই খাওয়ানো যাচ্ছিলো না।

অনেক কষ্টে মাতৃস্নেহ দিয়ে শাবকটিকে ফিডারের মাধ্যমে দুধ খাওয়া অভ্যস্থ করে তুলেছি৷ মাত্র ৫ দিন বয়সী শাবকটি কৃত্রিম উপায়ে দুধ পান করে এখন কিছুটা ঝুঁকিমুক্ত হয়েছে এবং হাসপাতালের ভেতর নিজ রুমে একটু একটু হাটাহাটিও করছে।’

প্রসবকালীন মা মারা যাওয়ার পর বেঁচে থাকা শাবকটি নিবিড় পরিচর্যায় আত্মনির্ভরশীল করে তোলা হচ্ছে মর্মে বনবিভাগের উর্ধতন কতৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com