বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে   অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ০৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ:

বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি চৌকস  অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/০১/২০২৫ তারিখ অনুমান ১৭.০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকাস্থ ফোর এইচ ফ্যাশনের সামনে হইতে চান্দগাঁও থানা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তায় বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫, তাং-০৫/০১/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/৪৩৫/৪২৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর প্রধান আসামী মোঃ বোরহান’কে গ্রেফতার করে। ধৃত আসামী মোঃ বোরহান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও Eight Murder এর আসামী দুবাই সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী এবং ট্রিপল মার্ডারের পলাতক কুখ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী হিসাবে পরিচিত।

উল্লেখ্য যে উক্ত আসামি বোরহানের নেতৃত্বে ইতোপূর্বে গ্রেফতারকৃত সন্ত্রাসী আসামি ইমন ও বেলালসহ তাদের সহযোগীরা গত ০৫/০১/২০২৫ ইং তারিখ অক্সিজেন কেডিএস গার্মেন্টসের জুটবাহী গাড়ি ফ্যাক্টরী হতে বাহির হওয়ার পর অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ী হতে জুট নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চাঁদাদাবী করে। আসামী বোরহান, ইমন ও বেলাল অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com