শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজারে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী সুলতান মাসুদ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মূলত হাসপাতালে নেয়ার আগেই শিশু মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন এই প্রতিবেশী সুলতান মাসুদ। এই বিষয়ে সকাল ৮টা পর্যন্ত পুলিশের বক্তব্য জানা যায়নি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com