শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লামায় অবৈধ ইট ভাটায় অভিযান : ২ অবৈধ ইট ভাটায় ৪ লাখ টাকা অর্থদণ্ড

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বান্দরবানের লামায় ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ ৭ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার গজালিয়া ইউনিয়নের TMB ব্রিকস ও ফাইতং ইউনিয়নের FAC ব্রিকস নামের অবৈধ ইটভাটা ২টিতে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

উক্ত মোবাইল কোর্টে T.B.M ব্রিক ফিল্ডকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও F.A.C ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ২,০০,০০০ লক্ষ করে ২ টি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়।

এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com