শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম পুতু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।

স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, সোমবার রাতে পার্শ্ববর্তী লামা উপজেলার বিছইন্না নামক এলাকায় ক্ষেতের ফসল পাহারা দিতে যাওয়ার পথে বন বিভাগের রিজার্ভ বনভূমিতে একটি দলছুট বন্য হাতির আক্রমনে ফরিদুল আলম মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘বন্য হাতির আক্রমণে সোমবার রাতে এক যুবক মারা গেছেন। ওই এলাকাটি বন্য প্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্য হাতির আবাসস্থল রয়েছে। মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com