শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও তিনজন আটক

বিশেষ প্রতিনিধি সেলিম উদ্দিন:

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরও ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের নিজ নিজ বাড়ি তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো এজাহার দায়ের করা হয়নি জানিয়ে জসীম উদ্দিন বলেন, তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ মঙ্গলবার আটককৃতরা হলেন- বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল।

তারা সকলে বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইয়া। অভিযুক্তদের আটকে পুলিশকে সহায়তাকারী স্থানীয় যুবদল নেতা বুলবুল আহমদ জানান, আজ সকালে গোপন সূত্রে তিনি খবর পান ওই তিনজন শাপলাপুরের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তাদের আটক করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com