শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ছয় মাসের কারাদণ্ড ড্যাম্পার,ওএক্সক্যাভেটর জব্দ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পুরো রাতজুড়ে অব্যাহত রয়েছে মাটি খেকোদের তাণ্ডব। রাতের প্রথম প্রহর থেকে ভোরের আলো ফুটবার পূর্ব মুহুর্ত পর্যন্ত ফসলি জমির টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রি করছে মাটি খেকোরা।

প্রতিরাতেই মাটি খেকোদের এসব কর্মকাণ্ডের সূত্র ধরে মাটি খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশাপাশি ১টি স্কেভেটর ও ১টি ডাম্পার জব্দ করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) থেকে সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় এবং চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

এ সময় চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় মাটি কাটার দায়ে চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ড, বিবিবিলা, নয়াপাড়ার আব্দুস ছবুরের পুত্র কামাল উদ্দিন (৪২) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় অপর অভিযানে গেলে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় ১টি স্কেভেটর ও ১টি ড্যাম্পার জব্দ করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটি খেকোদের অপতৎপরতার খবর পাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করার পাশাপাশি ১টি স্কেভেটর ও ১টি ড্যাম্পার জব্দ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com