শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টিভি এসোশিয়েশন’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক সাইফুল ইসলাম

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টিভি জার্নালিস্ট এসোশিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন অর-রশিদকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে এশিয়ান টিভি লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য বাংলা টিভি সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, গ্লোবাল টিভির চন্দনাইশ প্রতিনিধি এম এ হামিদকে সহ-সভাপতি, এম এহতেশামুল হক রাব্বীকে যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলমকে সাংগঠনিক সম্পাদক, মোহনা টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদকে অর্থ সম্পাদক, আনন্দ টিভির সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আবদুল ওয়াহাবকে দপ্তর সম্পাদক, বিজয় টিভি’র লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি কামাল উদ্দিনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়াও মাই টিভি লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ, বিজয় টিভি আনোয়ারা প্রতিনিধি মুহাম্মদ সোহেল, একুশে টিভি পটিয়া প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী,আনন্দ টিভি’র চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি সেলিম উদ্দিন ও মুহাম্মদ নাছির উদ্দীনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।

নির্বাচিত হয়ে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ জানান, দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্ঠা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com