শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

❛❛উখিয়া মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মৃত্যু ❜❜

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান। নিহত সাজিদ কবির (১৮) কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে।

তিনি টেকনাফ উপজেলার সাবরাং এলাকার আদি বাসিন্দা। ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র তিনি।এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু ও চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর কায়েস (১৮)।নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শাহজাহান বলেন, বৃহস্পতিবার সাজিদ কবির ঢাকা থেকে কক্সবাজার শহরের বাসায় আসেন। শুক্রবার সকালে এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে তিনি টেকনাফের সাবরাংয়ে গ্রামের বেড়াতে যায়। শনিবার সকালে মেরিন ড্রাইভ দিয়ে তারা মোটরসাইকেল যোগে কক্সবাজার শহরের বাসায় ফিরছিল।

এক পর্যায়ে উখিয়া উপজেলার ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সাজিদ কবির মারা যায়। ঘটনায় আহত সঙ্গে থাকা অপর বন্ধু ওমর কায়েস।

উপ-পরিদর্শক বলেন, ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আহত ওমর কায়েস এর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মোহাম্মদ শাহজাহান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com