শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ:

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবগত মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর একটি প্রতিনিধি দল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাত হয়। এ সময় চসাস নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় মেয়র বলেন, সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ-মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সবার। আমি নগর পিতা নই, সেবক। আমি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, যারা আমাদের পথ দেখায় এবং সত্যের আলোকে সমাজকে উদ্ভাসিত করে। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমি নগরবাসীর জন্য সেবার মান আরও উন্নত ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজ জনগণের নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের পাশে থাকবে।

নাগরিক সমাজের স্বার্থে এবং জনকল্যাণে মেয়রের সব ভালো কাজে আমাদের সমর্থন থাকবে।

চসাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ উদ্দিন, গাজী গোফরান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নিজাম উদ্দিন সহ প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com