সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়ায় ওমর ফারুক মাসুমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ভিকটিম সাংবাদিক ওমর ফারুক মাসুম বাদী হয়ে হামলাকারী ইউপি সদস্য হাবিবুর রহমান (৪৫)-সহ ১৩ জনকে এজাহারনামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগাড়া থানায় মামলাটি করেন।ওমর ফারুক মাসুম চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তিনি কলাউজান ইউনিয়নের আদারচর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- লোহাগাড়া থানার কলাউজান ইউনিয়নের সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৪৫), তার ছেলে কিশোরগ্যাং লিডার শওকত (২৬), রিমন (২২), এরশাদ (২৫), ইমন (১৯); নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম (২৩), মিজানুর রহমান (২৩), সাকিব (২২), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন (৪৩), হোসেন সওদাগর (৪২), ইউনিয়ন পরিষদের সচিব মোজাফ্ফর (৪২), সাইফুল (৩৫), কিশোর গ্যাং লিডার ইলহাম কলি (২৮)। সাংবাদিক ওমর ফারুক মাসুম বলেন, বৃহস্পতিবার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিব পরিষদে সাত্তার নামের এক বিচারপ্রার্থীকে মারধর করেন। লোহাগাড়া উপজেলা সদরে যাওয়ার সময় কলাউজান ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে জোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় বিচারপ্রার্থী সাত্তার বিষয়টি আমাদের অবহিত করেন। এরপর সাত্তারকে মারধরের বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ও ইউনিয়ন পরিষদ সচিব মোজাফ্ফর আমাদের উপর ক্ষিপ্ত হন। পরে পরিষদ থেকে বের হওয়ার সময় প্যানেল চেয়ারম্যান হাবিবের নেতৃত্বে ১০টির মতো মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা করে আসা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় আমি ও আমার সঙ্গীয় আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শহিদকে গুরুতর জখম করে হত্যাচেষ্টা চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com