মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. জোবায়ের সানি (৩০), আওয়ামী লীগের কর্মী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাজাহান (৪০) ও কালিয়াইশের তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক (৪৮)।
পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে আওয়ামী লীগ সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।
এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় গত ৮ অক্টোবর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com