মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

বাঁশখালী-মাইকে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ গান, জব্দ করল পুলিশ

ডেস্ক নিউজ:

বিজয় দিবসের নামে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’— এমন গান বাজিয়ে উল্লাস করছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনটি মাইক জব্দ করে নিয়ে আসে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের বলী বাজার এলাকায় এ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশীদের ছোট ভাই ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজ টিপুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিজয় দিবস পালনের নামে উসকানিমূলক গান-বাজনা করছিল।

বিষয়টি স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জানতে পারলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজের রহমানের নেতৃত্বে একদল পুলিশ গান-বাজনায় ব্যবহৃত মাইক তিনটি থানায় নিয়ে যায়।ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী প্রকাশ মিজান মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মিছিলে হামলা করা আসামিরা এলাকায় এসে বিজয় দিবসের নামে উসকানিমূলক গান-বাজনা করছিল।

ওরা বলাবলি করে সারাদিন শেখ মুজিব ও শেখ হাসিনার গান-বাজনা হবে। কেউ বাঁধা দিতে আসলে লাশ ফেলা হবে। তখন আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’অপরদিকে গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা ব্রীজের পূর্ব পাশে দুটি মাইক টাঙিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজালে এসএস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা মাইক ও ব্যাটারি জব্দ করে নিয়ে যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় হামিদ সওদাগরের দোকানে তিনটি মাইক টাঙিয়ে গান-বাজনা করছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা। তাৎক্ষণিক পুলিশ হাজির হলে জড়িতরা পালিয়ে যায়। মাইক তিনটি থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com