শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

১৫ সদস্য জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা কর্মপরিষদগঠন: আমীর কামাল উদ্দিন: সেক্রেটারি তারেক হোছাইন :

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের আমীর হিসেবে মাওলানা কামাল উদ্দিন ও মুহাম্মদ তারেক হোছাঈনকে সেক্রেটারি মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়েছে।রবিবার (১৫ ডিসেম্বর) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মপরিষদ গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মজলিসে শূরার এক বৈঠকে কর্মপরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।নতুন কর্মপরিষদে আরো আছেন, নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান, সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান ও মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা ফৌজুল কবির, শিক্ষা কার্যক্রম সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ওলামা সম্পাদক মাওলানা আবু আহমদ, শ্রম সম্পাদক ডা. মুহম্মদ ইউনুস, আন্তঃধর্মীয় সম্পাদক ডা. রেজাউল করিম, আইটি ও মিডিয়া সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং মহিলা সম্পাদিকা ফাতেমা ইয়াসমিন।দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা সাতকানিয়ার প্রত্যেক গ্রামে অরাজকতা, জুলুম, শোষণ করে এখন পালিয়েছে। সাতকানিয়ায় ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নতুন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com