শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

১৭ কোটি টাকা চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকী

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ফার্স্ট সিকিউরিটি ইসলামীসহ অন্যান্য ব্যাংক ও ব্যক্তি পর্যায়ে পৃথক চারটি চেক প্রতারণা মামলায় দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর ফলমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত মো. আশরাফ। তিনি বলেন, ‘এনআই অ্যাক্টের মামলায় তার বিরুদ্ধে চারটি ওয়ারেন্ট ছিলো। ওয়ারেন্ট অর্ডার আসার পর অভিযান চালিয়ে কবির হোসেন সিদ্দিকীকে ফলমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তারা গত ২১ নভেম্বর ঋণ আদায়ের জন্য দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ব্যানার হাতে তার অফিসের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। জানা গেছে, ব্যাংকটি থেকে কবির হোসেনের ঋণ আসল ও মুনাফা মিলিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com