শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বিলুপ্ত বিএনপির ৩ উপজেলা কমিটি দুটিতে নতুন আহ্বায়ক কমিটি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্ত হওয়া কমিটিগুলোর মধ্যে আছে— উখিয়া, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলা বিএনপি। তবে উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় নতুন করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।উখিয়া উপজেলায় বিলুপ্ত কমিটির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে, কুতুবদিয়া উপজেলায় সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদকে আহ্বায়ক এবং এমএ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে।জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, চকরিয়া উপজেলা কমিটি বিলুপ্ত হলেও নতুন কমিটি গঠন করা হয়নি।

শিগগিরই সেখানে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।এদিকে, নবগঠিত উখিয়া ও কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com