রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

সিএমপির ডবলমুরিং মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট’ গ্রুপ খুলে বাসায় আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টায় নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো-তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পী (২২)। অন্যজন শিশু হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহাম্মদ।তিনি জানান, গত ৬ নভেম্বর এক ব্যবসায়ীর সাথে ভিআইপি সিক্রেট গ্রুপের নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। গত ৯ ডিসেম্বর রাত ১০টায় ওই ব্যবসায়ীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় যাওয়ার পর তার অন্য সহযোগীরাসহ ব্যবসায়ীকে আটক করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা চাঁদা আদায় করে বাকি টাকা এনে দিতে বলে ছেড়ে দেয়। গতকাল দিবাগত রাত ২টায় পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ভিআইপি সিক্রেট গ্রুপের নাবিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com