রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানোসেই শিক্ষার্থীর জামিন:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে মামলার আসামি স্কুলছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন।

স্কুলছাত্র তৌসিফুল করিম রাফি।কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় আটক শিক্ষার্থী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুছ এসব তথ্য জানান।

জামিনপ্রাপ্ত ওই শিক্ষার্থী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তৌসিফুল করিম রাফি। তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে মামলার আসামি স্কুলছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। আদালতে আবেদনটি আমলে নিয়ে শুনানি করেন। এতে উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন।এদিকে পুলিশের অভিযানে বাবাকে না পেয়ে ছেলেকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়েছে অভিযোগে বুধবার হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে একটি রিট আবেদন করা হয়।এ নিয়ে পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ইউনুছ বলেন, আদালতে ওই রিট আবেদন আমলে নিয়েছেন। পরে শুনানি স্কুলছাত্রের জামিন এবং টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে ঘটনার ব্যাপারে নিজের আইনগত অবস্থানের বক্তব্য উপস্থাপনের আদেশ দিয়েছেন।গত ২৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছিলেন, “২৬ নভেম্বর ভোর ৪টার দিকে এই অভিযান চালানো হয়। সেই সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং ৪০টি নীল রঙের কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়। অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন।

কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত।এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। “কিন্তু শিশুর বাবা রেজাউল করিম জানান, “রাজনৈতিক এবং নির্বাচন নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে না পেয়ে আমার ছেলেকে অস্ত্র মামলায় ফাঁসিয়েছে।

তৌসিফুল করিম রাফি খুবই মেধাবী। সে ২০২১ সালে হ্নীলা প্রি ক্যাডেট স্কুল থেকে চতুর্থ শ্রেণীতে ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পেয়েছে। এছাড়া ২০২১ সালে চতুর্থ শ্রেণীতে হ্নীলা একাডেমি বৃত্তি ও ২০২২ সালে ৫ম শ্রেণীতে জি এইফ এইচ বৃত্তিও পায় তৌসিফুল।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com