সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশ যেন মৃত্যু ফাঁদ বাসের ধাক্কায়-মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকেই আবার অনেকে বরণ করছেন পঙ্গুত্ব। লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রাকিব (২৪)। সে সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়নের হাজারখীল এলাকায় নুরুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে লোহাগাড়া অভিমুখী দ্রুতগামী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন রাকিবসহ অপর আরোহী মোহাম্মদ আরিফ।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মোহাম্মদ আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান উদ্দিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পূর্বেই রাকিবের মৃত্যু হয়। আহত মোহাম্মদ আরিফের অবস্থাও গুরুতর, তার অন্ডকোষের পাশের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মেরুদণ্ডে আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে জানতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার মোবাইলে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনজুর আহমেদকে কল দিলে তিনি প্রতিবেদককে টহলে থাকা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এর মোবাইল নাম্বার দেন, আহসান হাবীব এর মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি ফোন না ধরায় ঘাতক গাড়ি ও আইনগত ব্যবস্থা সম্পর্কে জানা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com