রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পাহাড়তলীতে মৌসুমেও কমছে না চালের দাম, বেড়েই চলেছে বাজার” বিশেষজ্ঞদের মতামত সিন্ডিকেট’

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ডিটি চাল বাজার, রেলওয়ে স্টেশন চাল বাজার ও অলংকার কাঁচা বাজারে বর্তমান ভরা মৌসুমেও দাম কমানো হচ্ছে না চালের।

সরেজমিনে দেখা গেছে, সরকার কর্তৃক বিপুল পরিমাণ চাল আমদানি করা হলেও চালের দাম কমার কোনো লক্ষণ নেই। ৩ দিনের ব্যবধানে ৫০ কেজির বস্তায় চালের দাম ৮০ টাকা হতে ১২০ টাকা বেড়েছে, এসব বাজারে প্রতিবস্তা মোটা সিদ্ধচাল বিক্রি হয়েছে এক হাজার ৯৫০ টাকা ও দুই হাজার টাকা।

বর্তমানে দুই হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সিদ্ধ মিনিকেটের দাম ছিল দুই হাজার ৭০০ টাকা যা এখন দুই হাজার ৮০০ টাকায় চলছে বিক্রি। গুটি স্বর্ণার দাম ছিল দুই হাজার ২০০ এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৩৩০ টাকা।

চালের খুচরা বাজারে আরও ভয়াবহ চিত্র মোটা চাল ৬০ ও ৬৫ টাকার কমে পাওয়া যাচ্ছে না।চাল কিনতে আসা আকবর, শাহানা, সুমন ও রমিজ নামের ক্রেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম আকাশ ছোয়া বেতনের সঙ্গে কোনো প্রকারেই কুলাতে হিমশিম খাচ্ছি।এ বিষয়ে বনিক সমিতির সভাপতি নাছির আহমেদ বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশ থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি করলেও দাম কমার সম্ভাবনা দেখছি না।

তবে কিছু রাইস মিলের মালিক দাম বেশি বিক্রি করতে মজুত করার কথা শুনা যাচ্ছে। চট্টগ্রাম পাইকারী চালের বাজার পাহাড়তলীতে কিছু বড় ব্যবসায়ী চাল মজুত করে রেখেছে।

তবে বেশ কয়েক জন চাল ব্যবসায়ী বলেন, উত্তর বঙ্গের চাল মিলারদের সঙ্গে চট্টগ্রামের কিছু অসৎ ব্যবসায়ী যোগসাজশে চালের বাজার অস্থির করে তুলছে। সাধারণ ক্রেতারা বলছেন, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে এসব বন্ধ করা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com