সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৪

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সাহেদ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েকজন বখাটে। সাহেদ ওই এলাকার মো. শওকত আলীর ছেলে।গতকাল সন্ধ্যা ৭ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত চার যুবককে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মো. শাহেদ ডুলাহাজারা বাজারে যাওয়ার পথে রংমহল এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা আবরার হামিম নামে এক যুবকের নেতৃত্বে ৫-৬ জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় বখাটে যুবকরা সাহেদের পিঠে ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয়রা চার জনকে ধরে ফেলে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, চার বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ সোমবার দুপুরে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com