সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আত্মসাৎ

প্রেস রিলিজ:

বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আত্মসাৎকৃত ১ হাজার কেজি রসুন, রসুন বিক্রির ৪ লক্ষ টাকা ও ট্রাক উদ্ধার করেছে সিএমপির সদরঘাট থানা; ঘটনায় জড়িত ৩ আসামি গ্রেফতার।

গত ২৯/১০/২৪ খ্রি. ঝিনাইদহের শৈলকূপা বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সের মালিক মোঃ মিরাজ বিশ্বাস এমএ ট্রেডিং নামীয় প্রতিষ্ঠান থেকে চালানমূলে ক্রয়কৃত ৭২৫ ব্যাগভর্তি ১৪,৭৮০ কেজি রসুন (আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৫৬ হাজার টাকা) সিলেট কালিঘাট এলাকায় নেওয়ার জন্য মেসার্স আলিফ নিরাপদ ক্যারিয়ারের মালিক হুমায়ুন কবিরকে (৩৭) একটি ট্রাক ভাড়া করার জন্য বলেন। মেসার্স আলিফ নিরাপদ ক্যারিয়ারের মালিক হুমায়ুন কবির কর্তৃক ব্রোকার মোঃ সেলিমের (৪৭) মাধ্যমে একটি খোলা ট্রাক ভাড়া করেন। ট্রাকে পণ্য লোড করে নির্দিষ্ট গন্তব্যে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে বাহক মোঃ শহিদুল ইসলাম (৩২) ও মোঃ আতিক হাসান বাবু (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ করতঃ ওইদিন রাত সোয়া এগারোটা থেকে পরদিন রাত সাড়ে আটটার মধ্যবর্তী যে-কোনো সময় ট্রাকে লোডকৃত ৭২৫ ব্যাগ চায়না রসুন নির্ধারিত স্থানে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে মর্মে থানায় এজাহার দায়ের করেন।

মামলাটি রুজু হওয়ার পর সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়ের দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ রমিজ আহমদের নেতৃত্বে এসআই (নি.) সৈয়দ ফখরুল ইসলাম, এএসআই (নি.) মোঃ মঞ্জর হাসান ও এএসআই (নি.) একেএম সাজিদ খান সহ সঙ্গীয় ফোর্সদের সহয়তায় অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের সন্ধান পেয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ও আতিককে গ্রেফতার করতে সক্ষম হন।

ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় গত ২৯ নভেম্বর ব্রোকার মোঃ সেলিমের মাধ্যমে তার ট্রাক ভাড়া করে এসএনবি ট্রেড ইন্টারনাশনাল নামক সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে অবস্থিত ডি-ইয়ার্ড থেকে এমএস ট্রেডিং থেকে বাদীর ক্রয়কৃত ৭২৫ ব্যাগ আসামি মোঃ আতিক হাসান বাবু লোডিং ড্রাইভার মোমিনুলের (৪০) এর মাধ্যমে লোড করে চট্টগ্রাম বন্দরের গেইট থেকে বের করে সেগুলো সদরঘাটে অবস্থিত কম্পিউটার স্কেলে ওজন করে ড্রাইভার মোমিনুলের সহায়তায় আকবরশাহ থানাধীন কালুশাহ মাজার এলাকায় শহীদুল ও আতিক এবং তাদের মনোনীত ড্রাইভার আল-আমিনকে (২৮) লোডিং ড্রাইভার মোমিনুল রসুনসহ ট্রাক বুঝিয়ে দিলে তাদের মনোনীত ড্রাইভার আল-আমিন গাড়ি চালিয়ে সিলেট জেলার কালীঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে।

কিন্তু তারা মালামাল সিলেট জেলায় পৌঁছে না দিয়ে পরস্পর যোগসাজশে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা বড় বাজারে ৪০০ বস্তা রসুন ও ঢাকা মহানগরের পল্লবী থানাধীন মিরপুর-১১ কাঁচাবাজারে ৩২৫ বস্তা রসুন বিক্রয় করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা বড় বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স মারিয়া বানিজ্যালয়ের আড়তের মালিক আসামি মোঃ জিন্নাহকে (৩৭) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জিন্নাহর দেওয়া তথ্যমতে আত্মসাৎকৃত ৪০০ ব্যাগ রসুনের মধ্যে ৩৫০ বস্তা রসুন বিক্রয় করে বিক্রয়লব্ধ ৯ লক্ষ ৪০ হাজার টাকা আসামি শহীদুলকে প্রদান করেছে বলে জানায় এবং তার দেখানোমতে অবিক্রিত ৫০ ব্যাগভর্তি ১০০০ কেজি রসুন এবং রসুন বিক্রয়লদ্ধ ৪ লক্ষ টাকা ধৃত আসামির কাছ থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামিদের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আত্মসাতের কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com