রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য জিয়াবুল হোসেন গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য মো. জিয়াবুল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়ার আমিরাবাদ নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক যুবক।

গ্রেফতার হওয়া মো. জিয়াবুল হোসেন ওই মামলার ৮২নং আসামি। এছাড়া তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল মোমেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরক ঘটনার মামলার এজেহার নামীয় আসামি। রবিরার সকালে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com