সোমবার, ১১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের প্রাণ গেল

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. মাহফুজুর রহমান ওরফে রিফাত (২৯)।

আজ শনিবার দুপুরে মহাসড়কের সাতকানিয়ার মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানের মাদিয়াপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩–১৪ সেশনের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাহফুজুর রহমান মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চন্দনাইশের দোহাজারী থেকে সাতকানিয়ার কেরানীহাটের দিকে যাচ্ছিলেন।

তিনি মহাসড়কের মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাহফুজুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, মাহফুজুর রহমান একটি টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

ওই কোম্পানির কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত যুবকের লাশ শনাক্তের পর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা থানায় এসে পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে। কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com