রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রা‌মে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ৩ টি ইটভাটাকে জ‌রিমানা ক‌রে‌ছে প‌রি‌বেশ অ‌ধিপ্ত‌রের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

অভিযানে চট্টগ্রাম লোহাগাড়া থানাধীন চুন‌তি এলাকার মেসার্স চুনতি ব্রিকস ম্যানু (CBM), একই থানাধীন আ‌মিরাদ এলাকার মেসার্স বার আউলিয়া ব্রিকস (BAB), চরম্বা এলাকার মেসার্স আরব ব্রিকস ম্যানু (ABM) ইটভাটাগু‌লোর চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ওয়ারেন্ট অফিসার নীলমনির নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের সদস্যবৃন্দ, র‍্যাব-৭ ও লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ।এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের লোহাগাড়া স্টেশনের সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com