সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

গজারিয়ায় রাতভর পুলিশের অভিযানে আটক ৫

 জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মুন্সীগঞ্জ সদরে কোটা আন্দোলনে নিহত রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গজারিয়া উপজেলার ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, তোতা মিয়া বেপারী (৫২), আব্দুল মান্নান (৪২), নূরে আলম (৩৫), মিঠুন মোল্লা (৩৫) ও হারেছ মোস্তফা(৫৬)।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক দুই ইউপি সদস্য তোতা মিয়া বেপারী ও হারেছ মোস্তফাসহ ৫ জনকে আটক করা হয়।

আটক নূরে আলমের স্ত্রী মরিয়ম আক্তার বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার উল্লেখ করার মতো কোনো পদ পদবী ছিল না। ঘটনার দিন তিনি বাসাতেই ছিলেন।

দায়ের করা হত্যা মামলায় তার নামও ছিল না। বুধবার রাতে তাকে আটক করা হয়, বৃহস্পতিবার সকালে থানায় এসে শুনি তাকে মার্ডার মামলায় আটক দেখানো হয়েছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে।

সেখানকার থানা পুলিশ তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদরে নিহত হয় তিন আন্দোলনকারী। তাদের মধ্যে একজন স্থানীয় একটি কারখানার শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮)।

রিয়াজুল নিহত হওয়ার ঘটনায় ১৯ আগস্ট রাতে রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম বাদী হয় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জন নামীয় ও অজ্ঞাত ২০০-৩০০জনকে আসামি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com