বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী

১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে ৮৪ জন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন মান্যবর সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন তিনি। ৮৪ জন সেবাপ্রার্থীর মধ্যে ৩২ জন বিভিন্ন সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবাপ্রার্থীগণ সিএমপি কমিশনার মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব রইছ উদ্দিন মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন যা প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com