বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া গাজা সেবন কালে হাতেনাতে ধরা পড়ায় যুবকের ছয় মাসের কারাদণ্ড

মোহাম্মদ সেলিম উদ্দিন খান(বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোঃ ওসমান গনি বাবু (১৯) নামের এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম গাঁজা,বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। আটক যুবক উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল সাইরতলী, ২ নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীন পুত্র।

মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন,সোনাকানিয়া ইউনিয়নে এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ এমএল বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরো বলেন,পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।জনস্বার্থে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com