মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় ২৫টি স্মার্ট মোবাইল সেট উদ্ধারপূর্বক মালিকের নিকট হস্তান্তর

মোঃসেলিম উদ্দিন খান (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ফেব্রুয়ারি মাসে চুরি হয়ে যাওয়া ২৫ টি স্মার্ট মোবাইল সেট উদ্ধারপূর্বক মালিকদের কাছে হস্তান্তর করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।

তথ্য প্রযুক্তির মাধ্যমে ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে থানার এএসআই এস.এম রাশেদ উক্ত মোবাইল সেটগুলো বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। থানায় রুজুকৃত জিডি মূলে মোবাইল সেটের মালিকদেরকে গত ২৮ ফেব্রুয়ারী থানায় ডেকে এনে মোবাইল সেটগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন ওসি রাশেদুল ইসলাম।

হারানো মোবাইল সেট ফিরে যাওয়া বান্দরবান কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান,আমার মোবাইলটা ফিরে পাবো কোনদিন আশা করিনি। মোবাইলটা অনেক শখের ছিল। হারিয়ে যাওয়ার পর আইএমই নাম্বার দিয়ে লোহাগাড়া থানায় জিডি দায়ের করি। শখের হারিয়ে যাওয়া মোবাইল সেট ফিরে পেয়ে আমি অনেক খুশী। থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও এএসআই এসএম রাশেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ফেব্রুয়ারি মাসে চুরি হয়ে যাওয়া ২৫টির মত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। আর উদ্ধার টিমে কাজ করেছে এএসআই এসএম রাশেদ। উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই কোন স্মার্ট ফোন চুরি হলে মোবাইলে আইএমই নাম্বার দিয়ে থানায় জিডি করতে পারবেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাদের মোবাইল সেট আমরা উদ্ধার করতে আমাদের প্রচেষ্ঠা সবসময় অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com