বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

লোহাগাড়ায় গ্রহণযোগ্য ও শান্তিপূ্র্ণ নির্বাচন উপহার দেওয়ায় শুভেচ্ছা চিঠি পেলেন ওসি রাশেদুল ইসলাম

মোঃসেলিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

বিগত ৭ জানুয়ারি-২৪ সারাদেশের ন্যায় চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়ায় জাতীয় নিবার্চন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন হয়েছে।

লোহাগাড়ায় সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন উপহার দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা উপহার স্বরুপ চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত শুভেচ্ছা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৪ ভোট গ্রহণের মাধ্যমে দ্বাদশ সংসদের সাধারণ নির্বাচন, অবাধ, সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। প্রচেষ্ঠা, সর্বাত্মক সহযোগীতার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিপিএম(বার) পিপিএম স্বাক্ষরিত শুভেচ্ছা চিঠিতে বলা হয়েছে, নানাবিধ প্রতিবন্ধকতা ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভাবে সুসম্পর্ক করার ক্ষেত্রে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে অবদান অনেক গ্রহণযোগ্য। গণতন্ত্রের লালন বিকাশ সাংবিধানিক বাধ্যবাধকতাকে অক্ষুন্ন রেখে জাতির সামনে যে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনটি উপস্থাপিত হয়েছে তাতে আপনার নেতৃত্বের প্রতিফলন বাংলাদেশ পুলিশকে গর্বিত করে। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এবারের নির্বাচনে অবাধ, সুন্দর ও সুষ্ঠভাবে উপহার দিতে পেরেছি। এ নির্বাচনে সুন্দরভাবে উপহার দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি স্যারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা চিঠি পেয়ে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি। নির্বাচনে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনীর সদস্যরা, র্্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের ভূমিকা ছিল প্রশংসনীয়। নির্বাচনে আমাদের অবস্থান ছিল নিরপেক্ষ। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com