শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

নোয়াখালী-৫ সংসদীয় আসনে প্রচারনায়  এগিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী 

প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী- ৫ (কোম্পানিগন্জ – কবিরহাট) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত শক্তিশালী প্রার্থী ও
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা চেয়ার প্রতীকের প্রচারনায় ও গনসংযোগ এগিয়ে রয়েছেন।
নির্বাচনী এলাকার  কবির হাট উপজেলার পদুয়া দায়রা শরীফে গদিনীশিন পীর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নোয়াখালী জেলার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ সূফী সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী (মাঃজিঃ) সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দোয়া প্রার্থনা করেন। এরপর নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার সাথে  সৌজন্য সাক্ষাৎ শেষে কর্মী সমর্থকদের নিয়ে  পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চেয়ার মার্কার গনসংযোগ সম্পূর্ণ করেন।
মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা চেয়ার প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন জৈনপুরী পীর হাফেজ মাওলানা আবদুর রশিদ (রঃ) মাজার শরীফ এলাকায়। তিনি মাজার জিয়ারত করে মাজারের আওলাদের কাছে চেয়ার প্রতীকে ভোট চান। এদিকে একইদিন নোয়াখালী-৫ আসনে নির্বাচনী এলাকা কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায়  গণসংযোগ ও প্রচার প্রচারণা চালানো হয়।
এদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত নোয়াখালী ৪ সংসদীয় আসন থেকে প্রার্থী মাওলানা মুফতী আবদুল আলিম আশাবাদ ব্যক্ত করে বলেন মানুষ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারে। তিনি মনে করেন নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী এই দলটি অন্তত ৮/৯টি আসন পাওয়া যাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি আসনে প্রার্থী দিয়েছে। এ দলের জন্যই এটি রেকর্ড সংখ্যক মনোনয়ন।  যদিও দলটির হাই কমান্ড ঘোষণা করেছিল যে তারা আগামীতে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com