মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় দুই চোর আটক, গরু ও গাড়ি জব্দ

মোঃ সেলিম উদ্দিন খান, লোহাগাড়া চট্টগ্রাম:

লোহাগাড়ায় গরু চুরি করে পালিয়ে যাওয়া দুই গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চোরাইকৃত দুটি গরু উদ্ধার করার পাশাপাশি গরু চুরির কাজে ব্যাবহৃত একটি ম্যাজিক গাড়ি জব্দ করা হয়েছে।

আটককৃত চোরেরা হল লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর সওদাগর পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র সোহেল (৩৫) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিল্লা পাড়া এলাকার আহমদের কবিরের পুত্র নজরুল ইসলাম (৩৬)।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চোরের দল উপজেলার চুনতি পানত্রিশা বাগান পাড়ার মৃত আবদু্ল আজিজের পুত্র রাশেদুল ইসলাম (২৩) এর দুটি গরু নিয়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত রাশেদ লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চুনতি পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম।

শনিবার ২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দীন সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির সহযোগীতায় হারবাং এলাকা থেকে চোরাইকৃত দুটি গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যাবহৃত একটি ম্যাজিক গাড়ি জব্দ করার পাশাপাশি দুই চোরকে আটক করতে সক্ষম হয় ।

 

উদ্ধারকৃত গাভি দু’টোর আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

লোহাগাড়া দরবেশ হাট এলাকার ব্যাবসায়ী নুরুল আলম দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন , গরু চোরদের কারণে লোহাগাড়ার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলার অনেক মানুষের গরু চুরি করে পালিয়ে গেছে চোরের দল। লোহাগাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই চোরের দল এর সিন্ডিকেট এর সবাইকে খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।

 

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, উপজেলার চুনতি পানত্রিশা এলাকা থেকে গরু চুরির বিষয়ে রাশেদ নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ করলে গরু উদ্ধারে মাঠে নামে পুলিশ। শনিবার গভীর রাতে হারবাং পুলিশ ফাঁড়ির সহায়তায় চোরাইকৃত দুটি গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যাবহৃত একটি ম্যাজিক গাড়ি জব্দ করার পাশাপাশি দুই চোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com