মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

এবার এমপি আবু রেজা নদভীকে তলব অভিযোগ আচরণবিধি লঙ্ঘন

মোঃ সেলিম উদ্দিন খাঁন, লোহাগাড়া চট্টগ্রাম:

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে তলব করেছে অত্র আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রার্থী শুরুতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। এজন্য প্রার্থীকে এই বিষয়ে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির স্বাক্ষরিত আদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী’ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপিকে তলবসহ ব্যাখ্যা চাওয়া হয়।

 

আদেশে বলা হয়েছে- প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম -১৫, এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জনাব আব্দুল মোতালেব এই মর্মে অভিযোগ আনয়ন করেছেন বৃহস্পতিবার (৩১ নভেম্বর) বিকালে দেওদিঘী বাজার নামক স্থানে আবু রেজা নদভী’র কর্মী আমিনুল ইসলাম গং আব্দুল মোতালেব এর সমর্থকদের গাড়িসমেত আটক করে দীর্ঘসময় তাদের পরিবহণকারী গাড়ি আটকে রাখে এবং কয়েকজনকে মারধর করে।

এছাড়া, ৩১ ডিসেম্বর বিকাল আনুমানিক ৪টায় আব্দুল মোতালেব চট্টগ্রাম শহরাভিমুখে যাত্রাকালে সাতকানিয়া কেরাণীহাটে আবু রেজা নদভী’র লোকজন নানা অশালীন অঙ্গভঙ্গী ও দেখে নেয়ার হুমকি দিয়ে শাসাতে থাকে।

তারা আব্দুল মোতালেবের ছবিতে আগুন লাগিয়ে দৃষ্টিকটু ও আক্রমনাত্বক আচরণ করেছে। তারা শ্লোগানে বক্তৃতায় জনাব আব্দুল মোতালেবের ভবিষ্যতে ক্ষয় ক্ষতি করবে মর্মে আস্ফালন করেছে। তদুপরী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আবু রেজা নদভী সাতকানিয়ায় একটি সমাবেশে নানা প্রতিশ্রুতি ও অনুদানের ঘোষণা দিয়েছেন।
উপরোক্ত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩, ৬ (ক), ৭ (২) (৪), ১৭ এর সম্পূর্ণ পরিপন্থী। এমতাবস্থায় উপরোল্লোখিত বিষয়ে আবু রেজা নদভী’র কোন বক্তব্য থাকলে তা ০২ ডিসেম্বর শনিবার বিকেল ২টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির অস্থায়ী কার্যালয়ে সাতকানিয়া চৌকি আদালতে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি’র বক্তব্য জানতে মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com