মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ওসির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট : সেই বডি বিল্ডারের ১০ বছরের সাজা

মোহাম্মদ সেলিম উদ্দিন খান, লোহাগাড়া:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের লোহাগাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ পোস্ট ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে মো. হারুনুর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ জহিরুল কবির এ রায় দেন। তবে এ সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. হারুনুর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্দানী পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে।

রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০১৭ সালে হারুন প্রকাশ বডি বিল্ডার হারুনসহ তার পরিচালিত বেশ কিছু ফেসবুক আইডি থেকে লোহাগাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অশালীন কুরুচিপূর্ণ মানহানীকর লেখা ও ছবি পোস্ট, শেয়ার ও কমেন্ট করা হয়।

এ ঘটনায় বিগত ২০১৭ সালের ৩০ আগস্ট লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির সিকদার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারায় হারুনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলায় ৩১ জন স্বাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য প্রদান করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ (২) ধারায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com