বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

বাঘাইছড়িতে ইউপিডিএফের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি:- “যত্রতত্র প্লাস্টিক পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না, বাড়ি বা দোকানের পাশে নির্দিষ্ট গর্ত খুঁড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলুন এবং পরে সময়মত পুড়ে ফেলুন” এমন আহ্বানে রাঙামটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার অভিযান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিট।

 

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা। এতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন।

এ সময় বঙ্গলতলি সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে মধ্যে দোকান, বটতল, ও নুয়ো দোকান এলাকায় প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য কুঁড়িয়ে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, প্লাস্টিক ও পলিথিন একটি ক্ষতিকারক পদার্থ। এটি মাটি ও পরিবেশের ক্ষতি করে। তাই এসব বর্জ্য যেখানে সেখানে না পেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত খুঁড়ে বা ডাস্টবিনে ফেলতে হবে এবং পরে সময়মত সেগুলো যথাস্থানে পুড়িয়ে ফেলতে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।

 

কারণ ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার কারণে পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ে। এতে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গুসহ নানা রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায়। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাড়ি, দোকানের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

যুব নেতা বিরো চাকমা বলেন, আমরা একটু সচেতন হলেই নানা রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারি। তাই আগে আমাদেরকে সচেতন হতে হবে এবং পাশাপাশি অন্যজনকেও সচেতন করতে হবে।
তিনি প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য যত্রতত্র না ফেলে প্রতিটি দোকানে একটি ডাস্টবিন রাখার জন্য সকল দোকানদারদের প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com