মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামের পটিয়া এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক:

চট্টগ্রামের পটিয়া এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।  বাংলাদেশ আমার অহংকার এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গত ০১ জুন ২০২৩ খ্রি. তারিখ চট্টগ্রামের পটিয়া থানাধীন কোলগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ ইকবাল হোসেন (২৭), পিতা- মোঃ সুলতান আহাম্মদ, সাং- কোলগাঁও, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম, ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর দেহ তল্লাশীকালে আসামীর স্বীকারোক্তি এবং তার নিজ হাতে দেখানো ও শনাক্ত মতে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ০১টি আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী উক্ত আগ্নেয়াস্ত্র তার হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে সংঘবদ্ধ অপরাধ চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। এছাড়াও ধৃত আসামী আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অবৈধভাবে ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জন্য উল্লেখিত স্থানে রেখেছিল মর্মে স্বীকার করে।  গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com