মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ (১৯ এপ্রিল)বুধবার  বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।কুমিল্লার রেলওয়ের ঊর্ধ্বতন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করার কারণে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে লাকসাম থেকে আরেকটি একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলার চেষ্টা করা হচ্ছে। যদি সম্ভব না হয় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, ইঞ্জিনটি লুপ লাইনে থাকায় অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে এলে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

লাকসাম থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। বগিগুলো টেনে নিয়ে আরেকটি নতুন ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের ছেড়ে যাওয়ার চেষ্টা চলছে।সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com