সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

কানাইপুর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনের মতবিনিময়

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ১৬ মার্চ কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৭ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনু এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার (নিতাই), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ লিয়াকত শেখ, মোঃ সেকেন মোল্লা প্রমুখ।
এসময় কানাইপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ স্থানীয় সর্বস্তরের নেতারা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচনী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, নৌকা মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আপনাদেরকে তাদের জয়যুক্ত করতে হবে। নৌকার জয় উপহার দিয়ে প্রমাণ করতে চাই যে কানাইপুর ইউনিয়ন বাসী এখনো এক আছে এবং নৌকার পক্ষে আছি।
সভায় বক্তারা, আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনকে নির্বাচনে বিজয়ী করার জন্য অনুরোধ জানান। তিনি নির্বাচিত হলে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন নির্মাণ কাজ সহ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এ সময় আসছে ১৬ মার্চ ইউপি নির্বাচনে ফকির মোঃ বেলায়েত হোসেনকে বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান বক্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com