সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলের দেলদুয়ারে জননন্দিত ও কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু

কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক :
আজ (৭ জানুয়ারি)  শনিবার, টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া ইউনিয়নের কান্দাপারা মসজিদের উদ্যোগে কান্দাপাড়া ঈদগাহ মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজপথ কাঁপানো সাবেক তুখোর ছাত্র নেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন‍্যতম প্রভাবশালী নেতা, জননন্দিত ও কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠানে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে জননেতা তারেক শামস্ খান হিমুকে বরণ করে নেন।প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন-  দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
আপনারা জানেন দেশে আজ পদ্মা সেতু হয়েছে। পদ্মার পাড়ের মানুষ উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পারছে আজ।দেশে মেট্রো রেল চালু হয়েছে। দেশের মানুষ আজ উন্নত বিশ্বের মত নিজেদেরকে ভাবতে পারছে। যা সম্ভব হয়েছে শুধুমাত্র  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আর তাঁর প্রতি দেশের মানুষের ভালোবাসার ও অগাধ বিশ্বাসের ফলে।
আপনারা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন,আমাদের প্রতি আস্থা রাখুন, ইনশাআল্লাহ আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ আ’লীগ পুনরায় সরকার গঠন করতে পারে, তাহলে ধারাবাহিকভাবে দেলদুয়ারের উন্নয়ন অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com