বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

হবিগঞ্জে ঘন কুয়াশায় ৪ গাড়ির সংঘর্ষ

নিজিস্ব প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুদিক থেকে চার গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ওসি বলেন, রাতে ঘন কুয়াশা পড়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চান বলে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com