শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারের গণেশ ষ্টোরে চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারের গণেশ ষ্টোরে চুরি সংঘটিত হয়েছে। নগদ ২লক্ষ টাকাসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। সিসি ক্যামেরায় চোরদের ছবি ধরা পড়লেও এখনও চোর সনাক্ত হয়নি।

গণেশ ষ্টোরের মালিক উত্তম কুমার মন্ডল জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীসহ সবাই বাড়িতে যায়। সকাল ৭ টার দিকে দোকান খুলতে এসে দেখে তালা ভেঙ্গে দোকানে চুরি হয়েছে।

তখন ভেতরে প্রবেশ করে দেখতে পায়, দোকানের থাকা তার সিটি ব্যাংকের এটিএম কার্ড, এনআইডি কার্ড, নগদ দুই লক্ষ টাকা, মসলা, সিকারেটসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার বিভিন্ন ধরণের মালামাল নিয়ে গেছে চোরচক্র। দোকানের সিসি ক্যামেরায় চোরদের ছবি ধারণ করা আছে।

সিসি ক্যামেরার সময় অনুযায়ী চোরেরা রাত ২ঃ০৫ মিনিট হতে ২ঃ৫০ মিনিট পর্যন্ত দোকানের মালামাল চুরি করেছে। দুই জন ব্যক্তিকে সিসি ক্যামেরায় দেখা গেছে। এছাড়াও বাইরে গার্ড হিসাবে অনেকেই ছিল বলে তার ধারনা।

ছবি দেখে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলে চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে এবং আমার চুরি হওয়া টাকা ও মালামাল উদ্ধার করা যাবে আশা প্রকাশ করেছেন দোকানদার উত্তম কুমার মন্ডল।

তবে চোরচক্র এলাকার হলেও তাদের সনাক্ত করা যাচ্ছে না। সকালে শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসি ক্যামেরার রেকর্ড নিয়েছেন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেস দেখে চোরদের আইনের আওতায় আনা হবে এবং চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারের জোর চেষ্টা করব।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে বল্লা বাজার থেকে একটি ও বললা মসজিদের সামনে থেকে দুপুর ১ টার সময় মোট দুইটি মোটরসাইকেল একই দিনে একি সময়ে চুরি হয়েছে। এছাড়া এলাকার কয়েকটি গ্রাম থেকে ছোট-বড় জিনিষপত্র চুরির খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com