সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নাগরপুরে অপরাধ দমনে পুলিশের মহড়া

নাগরপুর থানা এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ।আজ সোমবার (২২ আগস্ট ) দিন ব্যাপি বিভিন্ন এলাকায় মহড়ার মাধ্যমে পুলিশের পক্ষে সচেতনতা কার্যক্রম চালানো হয়, একই সাথে অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নাগরপুর থানা এলাকায় সকল অফিসার ফোর্সসহ বিভিন্ন স্কুল কলেজে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজিং বিরোধী ও মাদক জুয়া সংশ্লিষ্ট এলাকায় পুলিশী টহল এবং জনগনকে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন ওসি মো. সাজ্জাদ হোসেন।
নাগরপুর থানার ইনচার্জ মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও দুটি পিকআপভ্যান নিয়ে নাগরপুর থানার মামুদনগর,নাগরপুর সদর বাস স্টেশন,তালতলা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি ও রাতে মোড়ে মোড়ে অহেতুক আড্ডা বন্ধে এবং কিশোরদের প্রতি নজর দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন নাগরপুর থানার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
ওসি আরো বলেন, যারা মাদক ও জুয়ার সাথে জড়িত তাদের কে ছাড় দেওয়া হবেনা। সে যেই হউক না কেনো অপরাধ করে কেউ পার পেয়ে যাবেনা। যে কোন অপরাধের জন্ম হলে তা ২৪ ঘন্টার মধ্যে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে স্থানীয়দের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি সড়কগুলো মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com