সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে ক্লিন টাঙ্গাইল একটি সামাজিক সংগঠন। গতকাল (১৮ আগস্ট) বৃহস্পতিবার সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিল, পরিচ্ছন্নতার ইভেন্ট, জনসচেতনতামুলক লিফলেট বিতরণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক বাউল গান পরিবেশন, গাছের চারা বিতরণ ও রোপন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন টাঙ্গাইলের উপদেষ্টা ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেযর জামিলুর রহমান মিরন।
ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীনের সভাপতিত্বে ও আনিসুজ্জামান আনিস, রুহুল আমিন খান এবং আবু আহমেদ শেরশাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,টাঙ্গাইল জেলা রোভার মো. জামাল হোসেন, সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সৈয়দ সাইফুল্লাহ,পরিবেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, ক্লিন টাঙ্গাইলের সম্মানিত পৃষ্টপোষক মাসুক হাসান খান ও ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ। এসময় সংগঠনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।