রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। প্রশান্ত মহাসাগরে কয়েকদিন আগে নৌকাটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে মানবপাচারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।আজ (২৬ জানুয়ারি) বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৭২ কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি। সমুদ্রের উপকূলে ডুবন্ত একটি নৌকার উঁচু অংশের ওপর থেকে জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর কোস্টগার্ডকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানান, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেন। নৌকাটিতে ৩৯ জন যাত্রী ছিল।

লাইফ জ্যাকেট পড়া ছিল না তাদের বলেও জানান তিন। এরই মধ্যে জাহাজ ও বিমানের মাধ্যমে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এটা মানবপাচারের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।

হাইতি, ডোমিনিকান রিপাবলিক, কিউবা, বাহামা থেকে প্রায়ই যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রের জলসীমায় তাদের দেখলে কোস্ট গার্ড সঙ্গে সঙ্গে ফেরত পাঠায়।

কোস্ট গার্ড জানায়, গত সপ্তাহে তারা একটি নৌকায় তল্লাশি চালায়। সেই নৌকায় ৮৮ জন হাইতির মানুষ ছিলেন। তারা যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে ঢুকতে চায়েছিলেন বলেও জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com