মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মেসির সমালোচকরা ফুটবলের কিছুই জানে না: বেনজেমা

নিজের পায়ের জাদুতে শুধু ভক্ত-সমর্থক নয়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যার মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। তিনিও মেসির প্রশংসায় বুদ।

স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে খেললেও মেসির সামর্থ্য ও প্রতিভা সম্পর্কে কোনো সংশয় নেই বেনজেমার। বর্তমানে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে খুব একটা ভালো করতে না পারলেও, তাই চিন্তার কিছু দেখছেন না বেনজেমা।

চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর এখন পর্যন্ত ফ্রেঞ্চ লিগে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

রিয়ালের ফরাসি তারকা বেনজেমার বিশ্বাস, ফ্রান্সের ঘরোয়া লিগে দ্রুতই স্বরুপে ফিরবেন মেসি। ফ্রান্সের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘সে (মেসি) কেনো সফল হবে না? এখন শুধু মানিয়ে নেওয়ার অপেক্ষা।’

এসময় বেনজেমা জানান, মেসির সমালোচকরা আসলে ফুটবলের কিছুই জানে না। তিনি বলেছেন, ‘মেসি এখন হয়তো তেমন গোল করছে না। কিন্তু দেখুন সে মাঠে কী না করছে। কোনোভাবেই আপনি এমন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না। যে মেসির সমালোচনা করে, সে ফুটবলের কিছুই জানে না আসলে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com