রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

টাঙ্গাইলের মধুপুর ও মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হন অন্তত ১২ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাতটার দিকে মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় রূপালী ফিলিং স্টেশনের কাছে একটি যাত্রীবাহী সিএনজির সাথে পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলো- শেরপুর জেলার শ্রীবরদ্রী উপজেলার শ্রীবরদ্রী গ্রামের মোঃ মিনারের ছেলে রাসেল ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তার ৩ বছরের শিশু কন্যা সোহাগী ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়।

আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকায় কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহি একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যায়।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সাখাওয়াত হোসেন জানান, বেলা ১২টার দিকে সখিপুরগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যায়।

এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিক গুলোতে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com