বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

টিএসসিতে নামাজ ঘর নিয়ে ছাত্রীদের সঙ্গে প্রশাসনের বাকবিতন্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র তথা টিএসসিতে মেয়ে শিক্ষার্থীদের নামাজের জায়গা নিয়ে মেয়েদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাকবিতন্ডা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জোহরের নামাজ আদায় করতে কিছু ছাত্রী টিএসসি অড়িটোরিয়ামের উত্তর পাশে যেখানে ছেলেদের নামাজ ঘর তার পশ্চিম পাশে অবস্থিত বারান্দায় যান। সেখানে কার্পেট বিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফিসা ইসলাম সাকাফি, স্মৃতি আফরোজ সুমি, ফাতেমা আক্তারসহ কয়েকজন ছাত্রী জোহরের নামাজ আদায় করেন। তবে প্রশাসনের অনুমতি ছাড়া নিজেরাই নামাজ ঘর তৈরি করে নামাজ আদায় করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাধা দিলে মেয়েদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা কাটাকাটি হয়েছে কিছুক্ষণ। টিএসসির উপদেষ্টা ড. সিকদার মনোয়ার মোর্শেদের সঙ্গে ছাত্রীদের বাকবিতন্ডা হয়।

এ সময় অনলাইন পোর্টাল দি ডেইলী ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ লিটন ইসলাম বক্তব্য রেকর্ড করতে গেলে টিএসসির উপদেষ্টা ও উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। উপস্থিত কয়েকজন সাংবাদিক প্রতিবাদ করলে উত্তেজনা আরো বেড়ে যায়।

অবশেষে আগামী দশ দিনের মধ্যেই প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেয়েদের নামাজ ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে মর্মে আশ্বাস দিলে ছাত্রীরা তা মেনে নেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা টিএসসি এলাকায় মেয়েদের নামাজ ঘরের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে‌ আসছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com