সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল আশ্রয়ন প্রকল্পে বসবাস করে ধানের শীষের ভোট চাওয়ায়, নারীর মাথা ফাটালো স্বেচ্ছাসেবকলীগ নেতার ভাই জরিপে নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ ভোট এগিয়ে ২০ বছর পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ দুটি আসন পুনরুদ্ধার বিএনপির যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ আসন বাঁশখালী হাতছাড়া বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির জয়-বেসরকারিভাবে বিজয়ী যারা ৪৮ নওগাঁ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন নওগাঁর ছয়টি আসনে মধ্যে ৫ টি আসেন বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত মিলন চট্টগ্রাম ১৪ আসনে বিজয়ী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

হ্যাটট্রিকে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

চলতি বছরের শুরু থেকেই ঠিক নিজের চেনা ছন্দে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মনে হচ্ছিল বয়সের ছাপ পড়তে শুরু করছে মাঠের পারফরম্যান্সে। কিন্তু তিনি যে অদম্য, অনন্য- তার প্রমাণ দিলেন আরও একবার। করলেন অসাধারণ এক হ্যাটট্রিক।

গতকাল (১২ মার্চ) শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো একাই করেছেন ইউনাইটেডের গোল তিনটি। যার সুবাদে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে রোনালদোর জোড়া গোলে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই সমতায় ফিরেছিল টটেনহ্যাম। তবে ম্যাচের ৮১ মিনিটে গিয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট শটে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। জেডন সানচোর পাস থেকে দলকে ফের এগিয়ে দেন তিনি।

রোনালদোর এ দুই গোলের মাঝে ৩৫ মিনিটের সময় নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার অ্যালেক্স তেলেস। ফলে পেনাল্টি পেয়ে যায় টটেনহ্যাম। সহজ সুযোগ পেয়ে স্কোরলাইন ১-১ করেন অধিনায়ক হ্যারি কেইন।

পরে আবারও নিজেদের ভুলে স্কোরলাইন ২-২ হতে দেখে রেড ডেভিলরা। এবার ম্যাচের ৭২তম মিনিটে হ্যারি মাগুইরের আত্মঘাতী গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে টটেনহ্যাম। সার্জিও রেগুইলনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ইউনাইটেড ডিফেন্ডার।

তবে দলকে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি রোনালদো। ম্যাচের ৮১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে দলের জয় নিশ্চিত করেন তিনি। পাশাপাশি প্রিমিয়ার লিগে টেডি শেরিংহামের পর দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

এই হ্যাটট্রিকের পর ক্লাব ও আন্তর্জাতিক মিলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭-এ। যার ফলে আনঅফিসিয়াল হিসেবে ৮০৫ গোল নিয়ে শীর্ষে থাকা জোসেফ বিকানকেও ছাড়িয়ে গেলেন তিনি। এখন তার সামনে নেই আর কেউ।

রোনালদোর এই উজ্জ্বল পারফরম্যান্সের দিন ইউনাইটেড পেয়েছে প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে ৪০০তম জয়। আর কোনো দল এখনও পর্যন্ত ঘরের মাঠে ৪০০ ম্যাচ জিততে পারেনি। এর মধ্যে ২৩টি ম্যাচ তারা জিতেছে টটেনহ্যামের বিপক্ষে।

এ জয়ের পর ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে টটেনহ্যাম। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com