বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

গোদাগাড়ীতে মাটি সিন্ডিকেটের চালকে এক লাখ টাকা অর্থদন্ড

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাটি সিন্ডিকেটের কার্যক্রম বন্ধে অভিযান চালিয়ে এক স্কেভেটর চালককে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তির নাম হাফিজুর রহমান (২২), তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আসগার শেখ।
রোববার গভীর রাতে উপজেলার কমলাপুর গ্রামে অভিযান পরিচালনা করে কৃষিজমি থেকে মাটি কাটার সময় হাফিজুরকে হাতেনাতে ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানের সময় মাটি কাটায় জড়িত খননযন্ত্র বা এস্কেভেটর দুটি ব্যাটারি জব্দ করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, স্কেভেটর চালককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। স্কেভেটরের মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং অভিযানের সময় স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে।

মাটিখেকো চক্রের দৌরাত্ম্য গোদাগাড়ী উপজেলায় মাটিখেকো চক্র কৃষকের উঁচু জমিকে ‘চাষযোগ্য’ করার নামে জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষকেরা কোনো আর্থিক লাভ না পেলেও কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে।

তবে অভিযোগ উঠেছে যে, প্রশাসনের কিছু অসাধু কর্মচারী এবং পুলিশ সদস্যরা এই মাটিখেকো চক্রের সাথে যোগসাজশ রেখে অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন। ফলে অভিযান শুরুর আগেই তারা এলাকা থেকে পালিয়ে যায়।

মাটিখেকো চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাকে স্বাগত জানান স্থানীয় জনসাধারন। সাথে সাথে স্থানীয়রা মাটিখেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রশাসনের অভ্যন্তরে দুর্নীতির মূলোৎপাটনের দাবি জানিয়েছেন। এ ধরণের অপরাধ বন্ধে নিয়মিত অভিযান ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com