শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

দিল্লিতে তাপমাত্রা নামলো ১ দশমিক ৮ ডিগ্রিতে

অনালাইন ডেস্কঃ

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। গতকাল (৫ জানুয়ারি) বৃহস্পতিবার  ভারতের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এদিন আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ (৬ জানুয়ারি) শুক্রবার তা আরও নেমে ১ দশমিক ৮ ডিগ্রি হয়েছে।

গতকাল (৫ জানুয়ারি) বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। এদিকে উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

নতুন বছরের শুরু থেকেই তীব্র শীত পড়েছে দিল্লিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দু’টি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে ২০২০ সালের শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট।গতকাল (৫ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com